03:00:26 pm
Sunday, June 21
চীনে বাড়ছে করোরার প্রকোপ

চীনে বাড়ছে করোনা, আবারো অনলাইনে ক্লাস

চীনে আবারও বেড়েছে করোনার প্রকোপ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার(১৯ ডিসেম্বর) থেকে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সাংহাই শিক্ষা ব্যুরো। এ ছাড়াও যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের পর এই মাসের শুরুতে নিষেধাজ্ঞা শিথিল করে কর্তৃপক্ষ। তবে কঠোর লকডাউন ব্যবস্থা শিথিল করার ফলে দেশটিতে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

জানা গেছে, সাংহাই হাসপাতালে অতিরিক্ত ২ লাখ ৩০ হাজার শয্যার ব্যবস্থা করা হয়েছে। শহরের কিছু স্কুলের শিক্ষক ও কর্মীরা অসুস্থ হওয়ায় ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ক্লাস বন্ধ করে দিয়েছে স্কুলগুলো।

শনিবার চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইচ্যাটে পোস্ট করা একটি বিবৃতিতে জানা যায়, সাংহাইয়ের শিক্ষা ব্যুরো ঘোষণা করেছে যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো সোমবার থেকে অনলাইন শিক্ষায় চলে যাবে। যে সকল শিক্ষার্থী এবং শিশুদের বিকল্প ব্যবস্থার সুযোগ নেই তারা স্কুলে যাওয়ার জন্য আবেদন করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান করোনভাইরাস প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের আর্থিক কেন্দ্রের স্কুলগুলি ১৭ জানুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে।

সাংহাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সঙ্গে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই একাত্ম প্রকাশ করেছেন। অন্যদিকে অনেক কর্মজীবী অভিভাবক অনলাইন ক্লাসের কারণে তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কথা জানিয়ে অভিযোগ করেছেন।

/এমএইচ/