10:48:21 am
Saturday, August 22

২০২২ সালে ২৪ হাজার অগ্নিকাণ্ড, নিহত ৯৮

২০২২ সালে দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন মানুষ আর আহত হয়েছেন ৪০৭ জন। এর মধ্যে সাধারণ জনগণ ৮৫ জন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ১৩ জন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত ২০২২ সালের বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। এর গতকাল তাদের ওয়েবসাইটে সবশেষ তথ্য প্রকাশ করা হয়।

বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। অগ্নিকাণ্ডে ৭২ জন পুরুষ ও ১৩ জন সাধারণ নারী নিহত হয়েছেন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন ১৩ জন। ২০২২ সালে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন মোট ৪০৭ জন। এর মধ্যে সাধারণ পুরুষ ৩০৩ জন এবং নারী ৭৪ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ৩০ জন।

এতে আরও দেখা গেছে, সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় এবারও সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এছাড়া ২০২২ সালে ১১ হাজার ৯১১টি অন্যান্য দুর্ঘটনায় সাধারণ জনগণ নিহত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ১১৫ জন ও নারী ৪০৪ জন। আহত হয়েছেন ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪১ জন ও নারী ২ হাজার ৪২৭ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ১০ জন, কিন্তু কেউ নিহত হয়নি।

অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে— সড়ক, নৌযান, বিমান, ট্রেন, ভবনধস, পাহাড়ধস/মাটিচাপা, বজ্রপাত, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, কেমিক্যাল, ভূমিকম্প, পানি সরবরাহ লাইন, গ্যাস সরবরাহ লাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার, সেপটিক ট্যাংক, সুয়ারেজ লাইন, লিফট, পারমানবিক, পানিতে ডুবে দুর্ঘটনা।

Share this post

Join the conversation