09:16:07 am
Wednesday, August 26

তুরস্কে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের হটলাইন

তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের দেওয়া হটলাইন নম্বরটি হলো: +৯০৮০০২৬১০০২৬।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়া‌রি) রা‌তে এক ক্ষু‌দে বার্তায় এই অনুরোধ জানায় ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

এর আগে সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ। 

Share this post

Join the conversation