তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়াল
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশের সীমান্তে প্রায় ৭৯ হাজারেরও উদ্ধারকর্মী নিয়োজিত রয়েছেন। নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউনিসেফ বলছে, নিহতদের মধ্যে শিশুই রয়েছে কয়েক হাজার।
ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। তাদের কেউ কেউ মোবাইলে ভিডিও বার্তা, ভয়েস মেইল পাঠিয়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন। তাপমাত্রা, তুষার ও বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটায় তাদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। তুরস্ক ও সিরিয়াজুড়ে চাপা পড়া ব্যক্তিদের খুঁজতে ও উদ্ধার করতে হাজার হাজার উদ্ধারকর্মী, দমকলকর্মী, চিকিৎসাকর্মী, সামরিক ও বেসামরিক লোকজন আপ্রাণ চেষ্টা করছেন।
তুরস্কের ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎস ছিল ভূ-পৃষ্টের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৮।

Join the conversation