08:02:59 am
Friday, August 21

ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া সেই শিশুটি বেঁচে আছে

সিরিয়ার আলেপ্পো শহরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয় এক শিশুর। শিশুটির জন্মের পরপরই তার মা মারা যায়।  তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।


কয়েক ঘণ্টা পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তাকে। তবে সে জীবিত না মৃত তা নিয়ে সন্দেহ কাটছিল না। অবশেষে জানা গেলো, নবজাতকটি অক্ষত এবং সুস্থ রয়েছে। হাসপাতালে নিবিড়  পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে সে। 

আফরিনের কাছের একটি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, সে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

যে বিল্ডিংটিতে শিশুটির পরিবার বসবাস করত সেটি ছিল তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত ইদলিব প্রদেশের একটি বিরোধী-নিয়ন্ত্রিত শহর। শিশুটির চাচা খলিল আল-সুওয়াদি বলেন, ভবনটি ধসে পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। 

শিশুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, শিশুটির শরীরে বেশ কিছু ক্ষত ছিল এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে আহত অবস্থায় আনা হয়। ঠান্ডার কারণে শিশুটির শরীরে হাইপোথার্মিয়া ধরা পড়ে। 

Share this post

Join the conversation