দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে ৮৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪ লাখের অধিক
শীতের তীব্রতায় গত ৩৬ দিনে দেশজুড়ে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৪৮৪ জন।
